কবিঃ শাহারিয়ার শাহিন
আজি এই বৈশাখে
ইরি ধানে
চাষির গোলা উঠেছে ভরে
আম কাঁঠাল আর লিচু তে
মুখ ভরে আছে ফলে ফলে।
তবে কোথায় যেন শূন্যতা
মাঠ যেন ফেটে চৌচির
কোথায়ও নেই এক টুকরো
মেঘ গ্রীষ্মের তাপদাহে
কৃষকেরা অস্থির।
হঠাৎ কখন আসিল আষাঢ়
বৃষ্টি আশিয়া নামিল ঝর ঝর
রাস্তাঘাট মাখিলো কাদায় কাদায়
প্রকৃতি সাজিলো নতুন পাতায়।
কৃষক পড়িল আটকা ঘরে
কৃষাণীরা বসে খাতা সেলাই করে
ঝর ঝর করে পড়ছে বৃষ্টি
অন্ধকার হয়ে নিশ্চুপতার হলো সৃষ্টি
দাদি বসে সোনায় রূপকথা
বর্ষাকি তবে রুপকথার রাজকন্যা?
Leave a comment